রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।

পর একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের কারখানা চত্বরে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় একজন নারীসহ ছয়জন নিহত হয়েছে। নিহত নারীর নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। স্বজনরা জানান, মেয়ের বাড়িতে বেড়াতে এসে পাশের একটি টেইলার্সে দাঁড়িয়ে ছিলেন জয়নব। বিস্ফোরণের সময় কাভার্ডভ্যান থেকে ছিটকে আসা একটি সিলিন্ডার টেইলার্সের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত সোয়া ১১ টার দিকে আশুলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বমোট নিহতের সংখ্যা ৬ জন। তাৎক্ষণিকভাবে পাঁচজনের নাম পরিচয় জানা যায়নি৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারখানা চত্বরে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে আগুনের তাপে পর্যায়ক্রমে কাভার্ডভ্যানে থাকা অন্য সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। এতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। যানজটের কারণে তারা প্রায় ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পাঁচ থেকে ছয়টি কাভার্ডভ্যানে আগুন দেখতে পান তারা। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, কাভার্ডভ্যানগুলোর ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল। আগুনের সূত্রপাত কীভাবে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, বিস্ফোরণের ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই কারখানার আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী। আহতদের মধ্যে ৫-৬ জনের শরীর বেশি দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় প্রীতি গ্রুপের কারখানার জানালার কাচও ভেঙে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সিলিন্ডারের আঘাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কালবেলা

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী