বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসবে নতুন ভ্যারিয়েন্ট, কতটা ভয়াবহ হবে জানালেন ড. বিজন

বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জানিয়েছেন, ওমিক্রন বিদায় নিলেও নতুন করে আরেকটি ভ্যারিয়েন্ট আসবে। তবে সেটি তেমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুর প্রবাসী এই অণুজীব বিজ্ঞানী ভার্চুয়ালি এসব তথ্য জানান।

ড. বিজন বলেন, নিয়মিতভাবে করোনার একের পর এক নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে। ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে গেলেও সবার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সমান নয়। যাদের ইমিউনিটি কম, তাদের মধ্যে ভাইরাসের মিউটেশনটা একটু খারাপের দিকে যায়। দেহে কমে আসা অ্যান্টিবডির বিপরীতে ভাইরাসটি তখন টিকে যায়। সেক্ষেত্রে ভাইরাস অনেক সময় রিসেপ্টর পরিবর্তন করে। এক্ষেত্রে ওমিক্রন ভ্যারিয়েন্ট একটি ভালো উদাহরণ।

তিনি বলেন, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের অ্যান্টিবডিকে শতভাগ নিষ্ক্রিয় করতে পারেনি, কারণ যে সমস্ত অ্যান্টিবডি ডেল্টা ভ্যারিয়েন্ট তৈরি করেছিল, ওই অ্যান্টিবডির বিপরীতেই ওমিক্রনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। সুতরাং ওমিক্রনের পরও আরেকটি ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাবো।

তিনি বলেন, ওমিক্রনের মধ্যেও আমরা দেখেছি তিনটি উপ-ধরন তৈরি হয়েছে। সেগুলো হলো- বিএ.১, বিএ.২ এবং বিএ.৩। এই তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে প্রথম এবং দ্বিতীয়টি একটু কাছাকাছি ছিল। বিএ.১ এর চেয়ে বিএ.২ বেশি সংক্রমণ ছড়াচ্ছে। যদিও এর কারণ নিয়ে সঠিক কোনো গবেষণা নেই।

তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের একটি মূল এলাকা হলো শ্বাসতন্ত্রের উপরিভাগ। আর এই উপরিভাগে এসি-২ রিসেপ্টরের পরিমাণ খুবই কম। তারপরও কিন্তু ওমিক্রন গ্রো করছে। তার মানে, সে নিজেই অন্য আরেকটি রিসেপ্টর তৈরি করেছে যেটি সঠিকভাবে শনাক্ত করা যায়নি। এখন যদি নতুন ভ্যারিয়েন্ট এসে আরেকটি নতুন রিসেপ্টর বাইন্ডিং তৈরি করে, তাহলে সেটি আমাদের জন্য সমস্যা তৈরি হতে পারে।

তবে নতুন ভ্যারিয়েন্ট এলেও সেটি ভয়ের কারণ হবে না জানিয়ে ড. বিজন কুমার বলেন, মনে রাখবেন ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিকারী কোষ একটি নয় চারটি একসঙ্গে কাজ করে।

সুতরাং নতুন যে ভ্যারিয়েন্টই আসুক না কেনো, সেটি কিন্তু ব্যাপক বিস্তার লাভ করতে পারবে না। কারণ আমাদের দেহে পর্যাপ্ত অ্যান্টিবডি আছে। খোঁজ নিলে দেখতে পারবেন, ওমিক্রন তাদেরই বেশি হচ্ছে যারা টিকা নেয়নি। তাই সবাইকে দ্রুততম সময়ের মধ্যে টিকা নিতে হবে বলেও জানান এই বিজ্ঞানী।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর