বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসল-নকল ধরতে ডিবির জ্যাকেটে যুক্ত হচ্ছে কিউআর কোড

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। ডিবির প্রতিটি সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে দেওয়া হবে জ্যাকেট। যার মাধ্যমে স্ক্যান করে ধরা পড়বে আসল ও ভুয়া ডিবি।

ডিবি জানায়, কোড সংযুক্ত এই নতুন পোশাক সরবরাহ করা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে। নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ভুয়া ডিবি সেজে অনেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে। কেউ যেন এ ধরনের প্রতারণা করতে না পারে, সেজন্য তৈরি হচ্ছে নতুন পোশাক। কিউআর কোড ছাড়াও পোশাকে থাকবে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, ফলে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

ডিবির জানায়, ডিবি সদস্যরা একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন পোশাকের ওপর। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে লেখা থাকে ‘ডিবি’। ডানে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে শুধু ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে। প্রতারক ও অপরাধীরা সহজেই এ ধরনের ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, অপহরণ ও ডাকাতির মতো বড় বড় অপরাধ করছে। এসব অপরাধপ্রবণতা বন্ধ করতেই পরিবর্তিত হচ্ছে ডিবির পোশাক।

ডিবি জানায়, ডিবির নিজস্ব সার্ভারে আগে থেকেই জমা থাকবে সব কর্মকর্তাদের তথ্য। এরপর মোবাইলের অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় মিলবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে তথ্য দেখা যাবে।

পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে যার মাধ্যমে আসল-নকল পুলিশের পার্থক্য চিহ্নিত করা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই পোশাক যাতে এটি বাজারে পাওয়া না যায়। শীত গরম উভয়ের জন্য আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকটিতে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী