শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইনস্যুরেন্সের টাকা পেতে ও ব্যাংকঋণের দায় এড়াতে পোড়ানো হয় ১২টি বাস!

ইন্স্যুরেন্সের টাকা পেতে এবং ব্যাংকঋণের দায় এড়াতেই আগুন দেওয়া হয় ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের মালিকাধীন ১২টি বাসে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন তথ্য।

গত ১২ মার্চ রাতে শহরের গোয়ালচামট এলাকায় সিআইডির জব্দকৃত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে থাকা ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের জব্দকৃত ১২টি বাস রাখা ছিল নগরীর গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে। গত ১২ মার্চ রাতে হঠাৎ আগুন লাগে বাসে। পুড়ে যায় ১২টি বাসই। আগুন লাগার পর রুবেল-বরকতের পরিবার মিজান নামে স্থানীয় এক ব্যক্তির ওপর দায় চাপানোর চেষ্টা করে।

পরদিন অজ্ঞাত আসামি করে একটি মামলা করে পুলিশ। এ মামলায় সোমবার আটক করা হয় তিনজনকে।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানায়- বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে আসামিরা।

গ্রেফতারকৃত তিন জনের মধ্যে মোহামম্মদ আলী ছিলেন রুবেল-বরকতের বাসের কেয়ারটেকার।

ব্রিফিংয়ে পুলিশ জানায়- ইন্সুরেন্সের টাকা পেতে এবং ব্যাংক ঋণের দায় এড়াতেই আগুণ দেয়া হয়।

তিনজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ