শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৯

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

রোববার (১৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৯ জন নিহত হয়।

তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তবে কতোজন নিখোঁজ রয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুইজন নিখোঁজ রয়েছে।

রয়টার্স জানিয়েছে, দুর্যোগ প্রশমণ সংস্থা ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ছবি সরবরাহ করেছে, সেসব ছবিতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে সন্ধানরত অবস্থায় দেখা গেছে।

মুহারি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে জরুরি সাড়ার উদ্যোগে জটিলতা সৃষ্টি হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকার সড়কগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অ্যাম্বুলেন্সসহ অন্য গাড়িগুলোও সেখানে যেতে পারছে না, এতে আহতদের সরিয়ে আনার কাজ কঠিন হচ্ছে।

তানা তোরাজা অঞ্চল সুলাওয়েসি দ্বীপের মাঝামাঝি একটি পার্বত্য এলাকা। এলাকাটি প্রদেশটির রাজধানী মাকাসার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে।

গত মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টিতে কয়েকশ বাড়ি ধ্বংস হয়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের