শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরান খানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ আদালতের

কারাগারের ভেতরে আদালত বসিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বেআইনি ঘোষণা করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবার তার বিচার প্রকাশ্যেই পরিচালনার নির্দেশ দিল আদালত।

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে আগামী ২৮ নভেম্বর ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দিয়েছে। এখন তা বাস্তায়নের অপেক্ষায় আছেন বলে স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পানজুথা।

আগস্টে ইমরান খান জেলে যাওয়ার পর এবারই তাকে প্রথম জনসম্মুখে দেখা যাবে।

আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান আদালতে উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে তা জানতে চাইলে তিনি এ নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে গোপন একটি তারবার্তা পাঠিয়েছিলেন। সেই তারবার্তা ইমরান পরে ফাঁস করেছেন অভিযোগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।

গত মাসে ইমরান খানকে এ মামলায় অভিযুক্ত করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে তার বিচারকাজ চালানো হচ্ছিল।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এ বিচারকে অবৈধ ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার প্রকাশ্যে ইমরানের বিচারের নির্দেশ দিয়ে তার বিচার পুনরায় শুরু করতে বলেছে।

গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়। যদিও সাবেক এই প্রধানমন্ত্রী সব অভিযোগই অস্বীকার করে বলেছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তাকে দাঁড়াতে বাধা দেওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬