বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। তিন দিনের পাকিস্তান ও শ্রীলংকা সফরের অংশ হিসেবে আজ সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছেছেন তিনি।

জিও নিউজ জানিয়েছে, সফরে একটি উচ্চ-পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি কোনো বিদেশি নেতার প্রথম পাকিস্তান সফর। ইরান ও ইসরাইলের উত্তেজনার মধ্যেই রাইসির পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রও।

তবে সূত্র জিও নিউজকে জানিয়েছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই।

খবরে বলা হয়েছে, পাকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রেসিডেন্ট রাইসি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন। তিনি পাকিস্তানের বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির সফরের সময় দু’দেশের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচিসহ পাকিস্তানের বড় শহরগুলো পরিদর্শন করবেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার