শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইলেকটোরাল কলেজের পাশাপাশি ভোটেও এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অন্তত চারটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে অন্তত তিনটি রাজ্যে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন জয় পেয়েছেন বলে প্রাথমিক ফলে দেখা গেছে। অন্যদিকে, রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন মাত্র একটিতে।

মার্কিন বার্তাসংস্থা এপি বলছে, ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে জো বাইডেন এবং ইধাও প্রদেশে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।

এই চার রাজ্যের ফল আসার পর ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২২৩ এবং ট্রাম্পের ১৭৪-তে দাঁড়িয়েছে।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত অন্তত ১৪টি রাজ্যে জয় পেয়েছেন। রাজ্যগুলো হলো- ভারমন্ট, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন রাজ্য এবং ওয়াশিংটন ডিসি।

অন্যদিকে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৭টি রাজ্যে বিজয়ী হয়েছেন। রাজ্যগুলো হলো- ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, আরাকানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, লুইজিয়ানা, নেব্রাসা এবং নেব্রাসার থার্ড ডিসট্রিক্ট, উটাহ, মিজৌরি, কানসাস, ওয়াইওমিং এবং মিসিসিপি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি মিলে মোট ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন না।

তবে রাজ্যগুলোতে জয়ের মাধ্যমে কোনও প্রার্থী ইলেকটোরাল কলেজ প্রতিনিধি বেশি পেলে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের ১০০ জন, প্রতিনিধি পরিষদের ৪৩৫ এবং সাংবিধানিক ক্ষমতাবলে ওয়াশিংটন ডিসির তিনজন প্রতিনিধিসহ দেশটিতে মোট ইলেকটোরাল কলেজ প্রতিনিধির সংখ্যা ৫৩৮।

ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি ভোটেও এগিয়ে আছেন জো বাইডেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, জো বাইডেন এখন পর্যন্ত (এই প্রতিবেদন তৈরির সময় ১১টা ৫৭ মিনিট) মোট ভোট পেয়েছেন ৬ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ২৮৩টি ভোট এবং ডোনাল্ড ট্রাম্প ৬ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৭০৩টি।

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। করোনাভাইরাস মহামারির কারণে এই ভোটারদের মধ্যে ১০ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে প্রাথমিক ফল আসতে শুরু করলেও আগাম ভোটের ফল পেতে বিলম্ব হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল