শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের উচিত গাজায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইলের উচিত মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া।

ইস্তান্বুলে শুক্রবার বার্ষিক তুরস্ক-আফ্রিকা বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, আমাদের উদ্বেগের কারণ হলো উত্তেজনা বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

‘মসজিদ, হাসপাতাল এবং বেসামরিক জনবসতিতে বোমাবর্ষণ করা হচ্ছে এবং আমি প্রকাশ্যে বলছি, আমরা এই ধরনের হামলা প্রত্যাখ্যান করি,’ যোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, অবরোধ আরোপ গাজার মানবিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং অঞ্চলটিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে।

গাজার ৩৬০ বর্গকিলোমিটার (১৩৯ বর্গ মাইল) এলাকায় আটকে থাকা ২০ লাখ মানুষের জন্য বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং খাবার বন্ধ করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, গাজার জনগণকে সম্মিলিতভাবে এভাবে শাস্তি দিলে সমস্যা আরও বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর