বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হার্ভার্ড

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দুই সপ্তাহেরও বেশি সময় আগে চলতি বছরের স্নাতকদের ডিগ্রি দেওয়া হলেও ফিলিস্তিনপন্থি ১৩ শিক্ষার্থীর ডিগ্রি ঝুলিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। রোববার আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ চার বছরের পড়াশোনা শেষ হয়ে গেলেও, এখনো সেই ডিগ্রির জন্য অপেক্ষা করছেন আসমার আসরার সাফি। শুধু পাকিস্তানের সাফি নয়। তার মতো আরও ১২ জন শিক্ষার্থী এখনো অপেক্ষা করছেন ডিগ্রির জন্য।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ওই ১৩ শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করলেও অন্তত এক বছর তারা এ ডিগ্রি পাবেন না। এর পেছনে কারণ একটাই-তারা ফিলিস্তিনপন্থি বিক্ষোভে জড়িত ছিলেন।

তিন সপ্তাহব্যাপী ফিলিস্তিনপন্থি বিক্ষোভে জড়িত থাকার কারণে গত ২৩ মে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠানে তাদের ডিগ্রি দেয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড করপোরেশন।

বিশ্ববিদ্যালয়টির সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিভাগের আন্তর্জাতিক শিক্ষার্থী ২৩ বছর বয়সি সাফি বলেছেন, ‘আমার আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’

সাফি আরও বলেছেন, ‘আমি একজন রোডস স্কলার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন করতে পারি কিনা, তা নিশ্চিত করার চেষ্টা করছি। কারণ, হার্ভার্ডে আমার ডিগ্রি এক বছরের জন্য আটকে রাখা হয়েছে। আমি আমার প্রোগ্রামের জন্য সব একাডেমিক শর্ত পূরণ এবং আমার ডিগ্রির প্রয়োজনীয়তাও পূরণ করেছি।’

ডিগ্রি না পাওয়া আরেক শিক্ষার্থী শ্রদ্ধা জোশি। সাফির মতো একই প্রোগ্রামে পড়াশোনা করা এই শিক্ষার্থী বলেছেন, ‘আবেদন করার পর আমরা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। পুরো প্রক্রিয়ার অস্পষ্টতা নিয়ে শিক্ষার্থী ও অনুষদ সদস্যরাও বেশ বিভ্রান্ত এবং আপিলের সময়সীমাও অস্পষ্ট। আমরা অস্থিরতায় ভুগছি।’

শ্রদ্ধা অনেক আগে থেকেই যুক্তরাজ্যে সমাজবিজ্ঞানে মাস্টার্স করার কথা ভেবেছেন। কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছেন তিনি।

শ্রদ্ধা বলেছেন, ‘হার্ভার্ড-ইউকে ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব কেমব্রিজে যাওয়ার পরিকল্পনা ছিল আমার। কিন্তু স্নাতক ডিগ্রি আটকে যাওয়ায় এখন সবই ধোঁয়াশাপূর্ণ।’

যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও একাডেমিক স্বাধীনতা এবং গাজায় চলমান ইসরাইলের হামলার প্রতিবাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিক্ষোভে জড়িয়েছিলেন শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার