শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ স্থগিত করল সৌদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের তীব্র সংঘাত চলছে। এর মাঝে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। শনিবার সৌদি-ইসরাইল আলোচনা স্থগিতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রকেট হামলা শুরু করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। পরে হামাসের হামলার পাল্টায় গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। উভয়পক্ষের চলমান এ হামলা-পাল্টা হামলার আটদিন চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরাইলে অন্তত এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, ইসরাইলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এই বিষয়ে ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের অবগত করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সৌদি আরব কখনই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকের লক্ষ্যে তথাকথিত আব্রাহাম চুক্তিতেও অংশ নেয়নি সৌদি আরব। যদিও ওই চুক্তির পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একই ধরনের পদক্ষেপ নিতে গত কয়েক মাস ধরে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন। তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা ও বেসামরিক পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রকে দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বলেছিলেন, আমরা প্রত্যেকদিনই একটি চুক্তির কাছাকাছি যাচ্ছি। তবে ফিলিস্তিন ইস্যু রিয়াদের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেও জোর দেন তিনি।

তিনি বলেন, আমাদের সেই অংশটির সমাধান করতে হবে। আমাদের ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইল সফর শেষে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রিয়াদ সফর করছেন। তার এ সফরের সময় ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের আলোচনা স্থগিতের খবর এলো।

একই রকম সংবাদ সমূহ

লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ

যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী এক সৌদি যুবরাজের মৃত্যুরবিস্তারিত পড়ুন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা

রাষ্ট্রপতিরা সাধারণত নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়েন। তবে রাজনৈতিক সংকট, গণআন্দোলন,বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়েবিস্তারিত পড়ুন

  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত