শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের দিনে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দুর্গম সীমান্তে বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে সীমান্ত পরিদর্শন করেছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

শুক্রবার (১৪ মে) ঈদের দিন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কাপ্তাই ব্যাটালিয়নের রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দুমদুমিয়া সিআইও ক্যাম্প এবং রাজনগর ব্যাটালিয়নের বদিপাড়া বিওপি পরিদর্শন করেন তিনি।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উপভোগ না করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ় করা, এবং তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের জন্য বিজিবি মহাপরিচালক দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সেখানে নিয়োজিত সব বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়া গাছের চারা রোপণ করেন। নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের অভিনন্দন জানান।

একইসঙ্গে তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।

এ সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ