শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ‘শিশুদের ঈদ আনন্দ’ উদযাপন

ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব। শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরা ‘শিশুর ঈদ আনন্দ’ নামে একটি কর্মসূচির মাধ্যমে একটু ভিন্নভাবে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন করেছে।

শক্রবার (১৪ মে) আম্ফান কবলিত আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

মাড়িয়ালার সাইক্লোন শেল্টারে অবস্থানরত ১৮টি পরিবারের ৭০ এর অধিক শিশুকে রান্না করে খাবার খাইয়েছে সংগঠনটি।

কেন এই ব্যতিক্রমী উদ্যোগ? জানতে চাইলে উদ্যোক্তারা বলেন, আম্ফান এর প্রায় ১ বছর হলেও আশাশুনি উপজেলার অনেক পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে আজও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। যেখানে তাদের থাকাটাই অনিশ্চিত সেখানে ঈদের দিনে ভালো ভালো খাবার তাদের জন্য স্বপ্ন। তাদের এই স্বপ্ন পুরনে প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরার এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। ঈদের দিনে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করে অযথা সময় নষ্ট না করে উপকূলীয় অঞ্চলের দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটাতে চেষ্টা করে। তারা সর্বদা নিবেদিত প্রান। এই ঈদে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে এটাই তাদের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত