রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার মুক্তিতে ঈদের নামাজ শেষে কলারোয়ায় বিভিন্ন মসজিদে দোয়া

কলারোয়ার সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে ঈদুল ফিতরের নামাজের পর করোনা ভাইরাস থেকে পরিত্রান চেয়ে দেশ ও জাতির জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি অনুসরন করে ও অনেকাংশে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার (১৪ মে) উপজেলার বিভিন্ন মসজিদে ও মসজিদ সংলগ্ন ঈদগাঁহে সকাল ৭ টা থেকে বিভিন্ন পর্যায়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। স্ব-স্ব মসজিদের ইমামদের পরিচালনায় শত শত ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু মুরারীকাটি গাজিরহাট ঈদগাহ মাঠে, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন হুলহুলিয়া ঈদগাহ ময়দানে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চেীধুরী উপজেলা পরিষদ জামে মসজিদে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির থানা জামে মসজিদে, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল তুলশিডাঙ্গা জামে মসজিদে, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর চন্দনপুর জামে মসজিদে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান মুরারীকাটি গাজিরহাট ঈদগাহ মাঠে, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ফৌজুল্লাহপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে ও বিশিষ্ট জনেরাসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা বিভিন্ন নামাজের স্থানে ঈদের নামাজে অংশগ্রহন করেন।

স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলার সকল মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদসহ বিভিন্ন স্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল