মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদীচী শিল্পীগোষ্ঠী ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ শাখা সংসদের আয়োজনে উদীচীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

“শোষণের বেড়াজালে মানুষের প্রাণ লড়াইয়ের মিছিলে মুক্তির গান” এই শ্লোগানে সারাদেশে পালিত হল একুশে পদকপ্রাপ্ত লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ বছর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

উদীচী ময়মনসিংহ জেলা সংসদ উদীচী ভবনে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শংকর কুমার রাহা বিকাল ৪টায়

একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে এসে শেষ হয়। উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “আমার উদীচী-জীবনে স্মরণীয় ঘটনা” শীর্ষক স্মৃতিচারণ ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিচিত্রানুষ্ঠানে জেলা উদীচীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ড. রতন সিদ্দিকী রচিত নাটক “অজ্ঞাতনামা” মঞ্চায়ন করে। এছাড়াও উদীচী মুক্তাগাছা, শ্যামগঞ্জ এবং গোপালপুর শাখা সংসদ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল