এই আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে : সৌদি কোচ


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌদি কোচ হার্ভি রেনার বলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ফুটবলে যে কোনো কিছু হতে পারে।
আপনার প্রতিপক্ষের নাম আপনাকে কখনো সমানভাবে অনুপ্রাণিত করবে না। যেমন ধরুন, সৌদির বিপক্ষে যেমন অনুপ্রেরণা নিয়ে খেলবেন আপনি, ব্রাজিলের বিপক্ষে নিশ্চয়ই একই অনুপ্রেরণা নিয়ে খেলবেন না!’
সৌদির এই জয়ের পেছনে কী ছিল? এ প্রশ্নের জবাবে রেনার্ড আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বললেন, ‘তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।’
সেই তারা কি এবার আর্জেন্টিনাকে সঙ্গ দেবে? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহ হয়েই রেনার্ড বললেন, ‘দেখুন, তারা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, তাদের দলে ভালো খেলোয়াড় আছে। এমনটা ফুটবলে ঘটেই থাকে কখনো সখনো!
এই হারের পর মেসিদের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর্জেন্টিনা কতদূর যেতে পারবে, এমন প্রশ্নও উঠছে বেশ। তেমন একটা প্রশ্ন ছিল সৌদি কোচের কাছেও।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টসের সাংবাদিক আনহেলা লেরেনা জানান, সেই প্রশ্নের জবাবে সৌদি কোচ বলেছেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, বিশ্বকাপটাও জিতে যাবেন মেসিরা।’
ম্যাচ শেষে মেসিও বলেছেন একই কথা। সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’ মেসিরা এবার সেটা করে দেখাতে পারলেই হয়!
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন


