শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিনে ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। প্রাণঘাতি এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণেই অনেকের মৃত্যু হচ্ছে। এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু দেখলো ভারত।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জন।

এ ছাড়া আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জনের।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪ হাজার ২৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৮২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩৩ জনের।

একই রকম সংবাদ সমূহ

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিকবিস্তারিত পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ
  • যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার