শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক বিস্ময় বঙ্গবন্ধুতে- অন্যটি শেখ হাসিনায়, বাংলাদেশ প্রসঙ্গে চীন

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের মতো বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতিকে বিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল হিসেবে উল্লেখ করেছে চীন।

একই সঙ্গে দেশটি জোরালো প্রশংসা করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় চীন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। বার্তাটি দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বিজয় দিবস উপলক্ষে চীনের জনগণ ও সরকারের পক্ষে বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে লি জিমিং বলেন, ‘বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারার চেয়ে বড় গর্ব ও সম্মানের কিছু হতে পারে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছিল। আর এটি সম্ভব হয়েছিল শুধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চমকপ্রদ নেতৃত্বের কারণে। এ কারণে আমি আপনাদের সঙ্গে মিলে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালের সব শহীদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানাই।’

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নে রোল মডেল ও বিস্ময়। তিনি তাঁর বাবার মতোই একের পর এক জাতীয় অর্জনের মাধ্যমে বিশ্বকে বিস্মিত করছেন। এগুলো অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। সর্বোপরি নজিরবিহীন কভিড-১৯ মহামারি মোকাবেলা ও সামাল দেওয়ার ক্ষেত্রে তাঁর (শেখ হাসিনার) নেতৃত্ব সত্যি অসাধারণ। দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারে তাঁর উদ্যোগগুলোর প্রভাব দেশের উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে পড়তে শুরু করেছে।’

লি জিমিং বলেন, ‘বাংলাদেশ যখন সোনার বাংলা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে, তখন চীন স্ট্র্যাটেজিক অংশীদারের পাশাপাশি বিশ্বস্ত বন্ধু হিসেবে সব সময় বাংলাদেশের হাত ধরে আছে এবং ভবিষ্যতের প্রতিটি উদ্যোগে নিশ্চিতভাবে তা অব্যাহত রাখবে।’

চীনের রাষ্ট্রদূত তাঁর বার্তার শেষ পর্যায়ে বলেন, ‘জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! চীন-বাংলাদেশ মৈত্রী অমর হোক।’

ফেসবুকে চীনা রাষ্ট্রদূতের এ বার্তাকে স্বাগত জানিয়েছেন বেশির ভাগ ফলোয়ার। তবে কিছুটা ভিন্ন প্রতিক্রিয়াও এসেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব কামাল খান চীন দূতাবাসের ফেসবুকে চীনা রাষ্ট্রদূতের বার্তার প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের অধিকাংশই চীনকে নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত জনগণের বন্ধু হিসেবে দেখতে চায়।

১৯৭১ সালে তারা যেমন চেয়েছিল, এখনো তেমন চায়। আমি আশা করি, চীন এই দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সম্মান করবে।’

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার