এনইউবিটি খুলনাতে সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফল ওরিয়েন্টেশন’


নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনায় সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফল ওরিয়েন্টেশন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনের মাধ্যমে এনইউবিটি খুলনায় ভার্চুয়ালভাবে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু মো. ইউসুফ আব্দুল্লাহ।
তিনি শিক্ষার্থীদেরকে শুধু মূল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরের জগৎ সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন এবং সুনাগরিক হয়ে বাংলাদেশ এবং পৃথিবীর বুকে নিজেদেরকে প্রস্তুত রাখার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়ারদার।
এসময় আরও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এডভাইজার মো. রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুদ্দিন মো. মারুফ প্রমূখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন


