বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এভার্টন ২২ বছর পর লিভারপুলকে হারালো

চ্যাম্পিয়ন হওয়ার পর একটি দলের এতটা বাজে অবস্থা কোনোভাবেই কাম্য নয় ভক্ত-সমর্থকদের। লিভারপুল গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর থেকেই যেন পুরোপুরি বদলে গেছে। পরাজয়ের বৃত্তেই বন্দী তারা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচ হারলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

মার্সিসাইড ডার্বিতে শনিবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে এভার্টনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডে সর্বশেষ ১৯৯৯ সালে লিভারপুলকে হারিয়েছিল এভার্টন। দীর্ঘ ২২ বছর পর এসে আবারও অল রেডদের হারাতে পারলো তারা।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগকে তাদের ঘরের মাঠে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইয়ুর্গেন ক্লপের দল; কিন্তু প্রিমিয়র লিগে ফিরতেই ফের হার লিভারপুলের শনিবাসরীয় অ্যানফিল্ডে মার্সেসাইড ডার্বিতে এভার্টনের কাছে ০-২ গোলে হেরে বসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফলে প্রিমিয়র লিগে টানা চার ম্যাচে হার স্বীকার করল ক্লপের শিষ্যরা। এই ম্যাচ হারে লজ্জার রেকর্ড তালিকায় লিভারপুলের জন্য যোগ হল বেশ কিছু রেকর্ড।

এ নিয়ে প্রিমিয়র লিগে টানা চারটি ম্যাচ অ্যানফিল্ডে হারল রেডস’রা। শেষবার ১৯২৩ সালে এ ধরনের খারাপ ফলাফলের সম্মুখীন হয়েছিল লিভারপুল। অর্থাৎ, ৯৮ বছর পর প্রিমিয়র লিগে টানা চারটি ম্যাচ অ্যানফিল্ডে হারল ১৯ বারের ইংল্যান্ড সেরারা।

এখানেই শেষ নয়। ১৯৯৯ পর অর্থাৎ ২২ বছর বাদে অ্যানফিল্ডে মার্সেসাইড ডার্বিতে লিভারপুলকে হারাল এভার্টন। সবমিলিয়ে ৩০ বছর প্রিমিয়র লিগ জেতার পরের বছরেই মাঝপথে এসে তাল কাটল ক্লপের সংসারে। যদিও শুরুটা চ্যাম্পিয়নের মতই করেছিল রেডস’রা।
লিভারপুলের বিরুদ্ধে এই জয় এভার্টনকে পয়েন্টের নিরিখে ক্লপের দলের সঙ্গে সমমেরুতে নিয়ে এল। ২৫ ম্যাচ পর দু’দলেরই পয়েন্ট এখন ৪০। গোলপার্থক্যে এগিয়ে ছ’নম্বরে রয়েছে লিভারপুল। যদিও লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি নিরাপদ ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিয়েছে চ্যাম্পিয়নদের সঙ্গে। তাও আবার এক ম্যাচ কম খেলেই।

এভার্টনের হয়ে দুই অর্ধে দু’টি গোল করেন রিচার্লিসন এবং সিগুর্ডসন। ম্যাচের শুরুতে গুছিয়ে ওঠার আগেই এদিন পিছিয়ে পড়ে ক্লপের দল। তিন মিনিটের মাথায় জেমস রডরিগেজের ডিফেন্স চেরা থ্রু ধরে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান রিচার্লিসন। প্রথমার্ধে সমতা ফেরানোর মত পরিস্থিতিতে লিভারপুল একাধিকবার পৌঁছলেও জর্ডান পিকফোর্ডের দস্তানায় আটকে গিয়ে লিভারপুলের সমতায় ফেরা হয়নি। প্রথমার্ধে হেন্ডারসন এবং আলেকজান্ডার আর্নল্ডের দুরন্ত শট রক্ষা পায় এভার্টন গোলরক্ষকের দস্তানায়।

আবার ৩৭ মিনিটে ফিলিপসের হেড পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আটকে ব্যবধান বাড়তে দেননি অ্যালিসন। বিরতির পর মোহামেদ সালাহকে রুখে দিয়ে লিভারপুলকে ম্যাচে ফেরার সুযোগ থেকে ফের বঞ্চিত করেন পিকফোর্ড। ৮২ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বিপক্ষ গোলমুখে হানা দেয় এভার্টন। রিচার্লিসনের পাস থেকে পরিবর্ত কালভার্ট লুইনের শট অ্যালিসনের হাতে পৌঁছনোর পরেও বক্সে লুইনকে ফাউল করে বসেন আলেকজান্ডার আর্নল্ড। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্তে বহাল থাকেন রেফারি। আর স্পটকিক থেকে নিশানায় অব্যর্থ থেকে এভার্টনের তিন পয়েন্ট নিশ্চিত করেন সিগুর্ডসন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর