সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার খুলনায় মহাসমাবেশে যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার খুলনায় বিভাগীয় মহাসমাবেশে যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী।

সোমবার (১৩ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে হাজার হাজার দলীয় নেতাকর্মী নিয়ে যাবেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, প্রস্তুতি সভা ও কর্মীসভা করেছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

খুলনায় প্রধানমন্ত্রীর মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে মাননীয় প্রধানমন্ত্রীর এ বিভাগীয় মহাসমাবেশ। সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতা কর্মীদের নিয়ে যেতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সার্বিক সহযোগিতাসহ হাজার হাজার নেতাকর্মীদের যাতায়াতের জন্য যানবাহনসহ সার্বিক বিষয় নিশ্চিত করেছেন তিনি।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশে যোগ দিয়ে খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সর্বত্বাক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত