শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে গ্লোবাল এডুকেশন সেন্টারের দেবী চৌধুরী

ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন দেবী চৌধুরী। সে গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।

মেয়ের এমন সাফল্যে খুশি দেবীর পিতা-মাতা, স্কুলের শিক্ষক সহ কোচিং-এর পরিচালনা পর্ষদ। দেবীর পিতা স্বপন চৌধুরী অনাদী বলেন, “আমার মেয়ের এমন সাফল্যে আমি ভীষণ খুশি। ওর স্কুলের শিক্ষক, বিশেষ করে গ্লোবাল কোচিং-র পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা সার্বক্ষণিক আমার মেয়েকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। আমার মেয়ে ভবিষ্যতে বড় সরকারি অফিসার হতে চায়। সকলে দেবীর জন্য আশীর্বাদ করবেন।”

এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জনাব জাহাঙ্গীর কবির টিপু বলেন, “দেবী অত্যন্ত মেধাবী ছাত্রী। সে লেখাপড়ায় খুবই মনোযোগী এবং আচার-আচরণে মার্জিত। চেষ্টা করেছি নিজের সন্তানের স্নেহে দেবী সহ সকল শিক্ষার্থীকে গড়ে তুলতে।”

দেবী ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চায়। তার পিতা স্বপন চৌধুরী অনাদী পেশায় একজন ব্যবসায়ী এবং মা দিপ্তী চৌধুরী গৃহিণী। তারা গোপালগঞ্জ সদরের কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। দেবী গোপালগঞ্জ সদরে অবস্থিত টুঠামান্দ্রা সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘরবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!