শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসির ফলাফলে প্রতিবারের ন্যায় ৪র্থবারের মতো শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়

এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারের দিক দিয়ে চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করেছে শার্শা থানার একমাত্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর শার্শা উপজেলার মধ্যে শতকরায় ( ৯৮.২১%)পাশের হারে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে।

এ বছর প্রতিষ্ঠানটির ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১২ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ১৬ জন ছেলে ও ০৭ জন মেয়ে রয়েছে। এর মধ্যে ১০ জন গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।

শনিবার (৫ই আগস্ট) বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১১৩ জন ছাত্রছাত্রী অংশ নেয় তাদের মধ্যে ১১২ জন পাস করেছে এবং দুর্ভাগ্যবশত একজন ফেল করেছে।

যারা জিপিএ ৫ পেয়েছে তাদের মধ্যে বিজ্ঞান শাখার ২১জন, মানবিক শাখার ০২ জন ও বাণিজ্য শাখার ০ জন।

এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাঁন হাসান আরীফ শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এ বারো সফলতা ধরে রাখতে পেরেছি।দক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ড্লী দ্বারা পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠান- টি।ফলে চতুর্থবারের মতো আবারো প্রথম স্থান অধিকার অর্জন করেছি। শার্শা উপজেলায় সকল বিদ্যালয় এর থেকে আমরা প্রতিবারই সেরা স্থানটাই অর্জন করতে পারছি

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের অবদান রয়েছে। এ ফলাফল অর্জনে অভিবাবকগনও কৃতিত্ত্বের অধিকারী।

সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া আদায় করি। ভবিষ্যতে আরো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে সকলের পূর্ন সহযোগিতা ও দোয়া কামনা রইল।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ