শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমর গুল পাকিস্তানের বোলিং কোচ হলেন

আফগানিস্তানের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওমর গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। অন্যদিকে আব্দুর রেহমানকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে। এছাড়া ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ ও আব্দুল মাজিদ ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর দশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে রেহমানের।

তার হাত ধরে উঠে এসেছেন অনেক তারকা। বেশ কয়েকটি ঘরোয়া দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিশেষ করে সাউদার্ন পাঞ্জাব, খাইবার পাখতুন। এছাড়া চলমান পাকিস্তান সুপার লিগে তিনি মুলতান সুলতানের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।
গেল বছরের নভেম্বরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরে কোচ হিসেবে ছিলেন আব্দুর রেহমান।

এদিক ওমর গুল ২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে তিনি ৪৭ টেস্টে ৩৪.০৬ গড়ে উইকেট নিয়েছেন ১৬৩টি। আর ১৩০ ওয়ানডে খেলে ২৯.৩৪ গড়ে উইকেট নিয়েছেন ১৭৯টি।

এছাড়া ৬০টি টি-টোয়েন্টিতে উইকেট শিকার করেছেন ৮৫টি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর