বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ষোড়শ কবিতা উৎসব

কবিদের বেশী বেশী জীবনমুখি কবিতা লিখতে হবে: সাতক্ষীরার জেলা জজ

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আর বায়বীয় কবিতা নয়, বেশী বেশী জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে।

কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসঙ্গতি দুর করতে কবিতার ভুমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসী ভুমিকা পালন করে।

শনিবার সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারি শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

‘নিরাপদ জীবনের জন্য কবিতা’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ উৎসবে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমেদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টালিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি সিরাজুল ইসলামের সভাপতিত্বে কবি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত কবিগন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক