বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বিএনপির চার নেতা। আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠান হবে। সেখানে অংশ নিতে বিএনপির প্রতিনিধিদলের এই সফর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বিএনপির চিঠিতে বলা হয়, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত