রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার তাণ্ডবে আবারও দিশেহারা বিশ্ব, বাড়ল মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আবারও দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। সপ্তাহের ব্যবধানে ফের ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১৫ লাখ ৬২ হাজার ছুঁইছুঁই।

একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখের মতো।

এতে বিশ্বব্যাপী মোট আক্রান্ত ৬ কোটি সাড়ে ৮৫ লাখে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আবারও একদিনে প্রায় ২৯শ’ প্রাণহানির ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ ৯৩ হাজার। নতুন করে প্রায় দু’লাখ মার্কিনির দেহে মিলেছে কোভিড-১৯। ফলে মোট আক্রান্ত ১ কোটি ৫৬ লাখের মতো।

এদিন প্রায় ৮শ’ মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৭৮ হাজারের বেশি। আর একদিনে ৬শ’র বেশি মৃত্যু দেখেছে ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য।

তাছাড়া, ৪শ’ থেকে সাড়ে ৫শ’ করে মানুষ মারা গেছেন রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও ভারতে। ইরানেও দৈনিক মৃত্যু ৩শ’র বেশি। এ পর্যন্ত ভারতে ১ লাখ সাড়ে ৪১ হাজার; আর মেক্সিকোতে ১ লাখ ১১ হাজারের মতো প্রাণ কেড়ে নিয়েছে করোনায়।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩