শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় শ্যামনগরে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে করোনা আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই আবুল কালামের (৩৬) মৃত্যু হয়। এর আগে সোমবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আবুল কালামের দুই বছরের ছোট শোয়েব হাসান (৩৪)।

তারা দুই ভাই ছিলেন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন এর পশ্চিম পাতাখালি গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে।

মৃতদের পরিবার সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে গত ১২ দিন ধরে তারা দুই ভাই অভুক্ত অবস্থায় ছিল। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছে করণ আক্রান্ত হওয়ার দরুন গত দুই দিনে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১২ দিন ধরে অভুক্ত থাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী ওই দুই ভাই অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তাদের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরের দিকে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা পথিমধ্যে শোয়েব হাসান এর মৃত্যু হয়েছে জানিয়ে তাঁর বড় ভাই আবুল কালামকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়।

সংশ্লিষ্টরা আরো জানায়, সোমবার বিকেলে শোয়েব হোসেনের মৃতদেহ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

এদিকে, রাতে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম এর শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন জানান, সন্দেহবশত আবুল কালামের নমুনা নিয়ে পরীক্ষার পর তার করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। একইভাবে আগের দিন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা শোয়েব হাসানের সংগৃহীত নমুনা পরীক্ষার পর তারও করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সাকির হোসেন আরো জানান, রোগীর স্বজনরা উপসর্গ থাকার বিষয়টি নিশ্চিত না করায় তাদেরকে অন্যদের মতো সাধারণ চিকিৎসা দেয়া হয়েছিল। পরীক্ষার ফলাফলে তাদের করোনার বিষয়টি নিশ্চিত হওয়াতে হাসপাতালের জরুরি বিভাগ ও তাদের ব্যবহৃত বেডসহ অপরাপর অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান