বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা জয় করে সাতক্ষীরায় ফিরলেন নজরুল ইসলাম: ফুলেল শুভেচ্ছা

সকলের দোয়ায় করোনা জয় করে পূর্ণ সুস্থ্য হয়ে ঢাকা থেকে সাতক্ষীরার প্রিয় মানুষের কাছে ফিরেছেন জেলার ২২ লক্ষ মানুষের আশা আকাঙ্খার প্রতীক, গণমানুষের নেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম করোনা জয় করে পূর্ণ সুস্থ্য হয়ে ঢাকা থেকে ফিরে আসার খবরে নেতা-কর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে বইতে থাকে আনন্দ-উচ্ছাস। প্রিয় নেতার সুস্থ্যতা কামনায় অনেকেই মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন। অনেকেই মন্দিরে প্রার্থনা করেন। পরম করুণাময় মহান কাছে গরীব-দুখী মেহনতি মানুষের আশা-ভরসার আশ্রয়স্থল মো. নজরুল ইসলাম এবং তার সহধর্মীনি সালেহা ইসলামের সুস্থ্যতা কামনা প্রাণভরে দোয়া ও প্রার্থনা করেন জেলাবাসি।

এদিকে মো. নজরুল ইসলাম এবং তার সহধর্মীনি সালেহা ইসলাম শান্তি পূর্ণ সুস্থ্য হয়ে প্রিয় জন্মস্থান সাতক্ষীরায় ফিরে আসার সংবাদ শুনে দলীয় নেতা কর্মিসহ অসংখ্য লোকজনের সমাগম হয় তার বাসভবনে। শ্রাবণ সন্ধ্যায় প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম জানান, সোমবার সন্ধা ৭ টা ৪৫ মিনিটে সাতক্ষীরাবাসির প্রাণপ্রিয় মো. নজরুল ইসলাম পূর্ণ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।

খুশির এ খবর শোনার পর প্রিয় নেতা ও তার সহধর্মীনিকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে উপস্থিত হন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সভাপতি, সমাজ সেবক বাবু রাজ্যেশ্বর দাশ, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম, প্রভাষক এসএম ফিরোজ আহম্মেদ টুটুল, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমির হোসেন বাবু, ইসমাঈল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এদিকে নেতাকর্মী ও ভক্তদের শুভেচ্ছার জবাবে মো. নজরুল ইসলাম সকলের কাছে কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, সাতক্ষীরাবাসি সর্বদা আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আমার জন্য দোয়া করেছেন। আল্লাহপাক আমাকে সুস্থ্য করেছেন। তিনি আরও বলেন, আমি যেন পূর্বের মতো জনগণের পাশে থেকে জনসেবা করতে পারি এজন্য আবারও সকলের কাছে দোয়া কামনা করি।
পত্রদূত ডেস্ক:

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী