রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা টিকা নেয়ার ভয়ে নদীতে ঝাঁপ দিলেন ২০০ মানুষ

করোনায় বিধ্বস্ত ভারতে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছে দেশটির সরকার। তারপরও কিছু কিছু জায়গায় মানুষকে কোনোভাবেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না। এরমধ্যেই উত্তরপ্রদেশে ঘটে গেল বিরল এক ঘটনা!

সোমবার (২৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামনগর মহকুমার সিসৌরা গ্রামে টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি খেলতে হলো স্বাস্থ্যকর্মীদের। করোনার টিকা নয়, বিষ দেওয়া হবে তাদের, এই আশঙ্কায় নদীতে ঝাঁপ দিলেন একাংশ গ্রামবাসী।

সিসৌরা গ্রামে শনিবার (২২ মে) টিকার হাত থেকে বাঁচতে দলে দলে সরযূ নদীতে ঝাঁপ দিলেন প্রায় ২০০ মানুষ। তবে অনেক কষ্টে ১৪ জনকে টিকা দিতে পারলেন স্বাস্থকর্মীরা।

জানা গেছে, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। টিকাকরণের নামে আসলে শরীরে বিষপ্রয়োগ করা হচ্ছে বলে রটে গেছে। তাতেই ভয় পেয়ে গেছেন সবাই। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান