বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া

করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। রোববার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।

তিনি বলেছেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।

এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে। তবে সবক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রধান্য দেয়া হবে। সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে সিনিয়র (প্রতিরক্ষা) মন্ত্রী দাতুক সেরি ইসমাইল হোসেন সাবরি ইয়াকুব বলেছেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৬২৩ জন বিদেশি কর্মীর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬,০৯৩ জনের শরিরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আলোচনা ও কূটনৈতিক সমঝোতার জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বাবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প