সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন। সুদীর্ঘ কর্মজীবনে বহু কর্মকাণ্ডের শরিক। ৩৭ বছরের কর্মজীবনের ৩৬ বছর দেড় মাস তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। ১০ মাস ১৫দিন তিনি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সাড়ে দশ মাসের কর্মজীবনে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন অজিত সরকার। ২০২২ সালের ২অক্টোবর সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে আসছিলেন তিনি।

অজিত কুমার সরকার বলেন, প্রত্যেকটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত, স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা, বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দেয়া, ঝরেপড়া রোধে নিয়মিত মনিটরিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি।

করোনাকালীন সংকট মোকাবিলায় বাল্যবিবাহ প্রতিরোধে জেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। শিক্ষকদের সময়মত প্রতিষ্ঠানে হাজিরা ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে নিয়মিত মনিটরিং করেছি।

অজিত কুমার সরকার বলেন, ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করাই ছিল আমার লক্ষ্য।
১৯৮৬ সালের ৬ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন অজিত কুমার সরকার। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার শিক্ষা অফিসার হিসেবে পদায়ন দেওয়ায় তিনি জেলা শিক্ষা অফিসার হিসেবে ২০২২ সালের ২ অক্টোবর যোগদান করেন । সুদীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবশেষে উপস্থিত বিদায়ক্ষণ। বুধবার (১৬ আগস্ট) ছিল অজিত কুমার সরকারের শেষ কর্ম দিবস। তাঁর শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারকে ক্রেস্ট উপহার দিয়ে আগামী দিনের শুভ কামনা জানান জেলা প্রশাসক।

এদিকে প্রিয় শিক্ষা অফিসারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, আবাদেরহাট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হাসান টিটুসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?