সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট ম্যাটস্ শিক্ষার্থীদের

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরার নলতাই অবস্থিত মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সংলগ্ন সাতক্ষীরা কালিগঞ্জ হাইওয়েতে শিক্ষার্থীরা এই ধর্মঘট শুরু করেন।

অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ জানিয়ে ৪ দফা দাবি উল্লেখ করে ব্যানার সহ শান্তিপূর্ণ ধর্মঘট পালন করেন তারা।

দাবিগুলো হলো, ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোস কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই, বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নলতা ম্যাটস্ ৩য় বর্ষের শিক্ষার্থী ও বিডিএমএসএ- সাতক্ষীরা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাটস্ প্রতিষ্ঠার পর থেকে ইন্টার্নশিপ চালু ছিল তবে সেটি বর্তমানে বন্ধ করা হয়েছে এটি আমাদের উপর অবিচার ছাড়া কিছুই নয়। পুনরায় ইন্টার্নশিপ সহ অন্য তিনটি দাবির সংশোধন চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাস বর্জন ও ধর্মঘট চালিয়ে যাব।

একই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিডিএমএসএ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন বলেন, “আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি, দাবিগুলো না মানা হলে আমরা ধর্মঘট চালিয়ে যাব এবং প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দিব। শুধু আমরা নয় সারা দেশের সরকারি ও বেসরকারি ম্যাটস্ প্রতিষ্ঠান ক্লাস বর্জন ও ধর্মঘট আজ থেকে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবে। ”

রাস্তাঘাট সচল রাখা ও শান্তিপূর্ণ ধর্মঘট পালনে শুরু থেকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, তারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেছে, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি ও সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যাতে সমাধান নিশ্চিত করা যায় সেজন্য পরামর্শ দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?