বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় ইসলামিক
ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনে সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি, “শোকের মাস শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধ ও তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত ধর্মভীরু মানুষ ছিলেন। তিনি ইসলামের প্রচার প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা
করেছিলেন। তিনি টঙ্গির তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াতের জন্য জমি দিয়েছেন। বঙ্গবন্ধু দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালবাসতেন। বঙ্গবন্ধরু স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু তাঁর পরিবারসহ আগস্টের
শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের
মাস্টার ট্রেনার মাওলানা মো. আবুল কালাম।

এসময় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন মসজিদের ইমান, মুয়াজ্জিন ইসলামি ফাউন্ডেনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমনের ধর্মীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন
সাতক্ষীরা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক