মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মামলার নথি ও আদালতে দাখিল করা নিষেধাজ্ঞার আবেদন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কলাটুপি মৌজার একটি জমির মালিকানা ও দখল নিয়ে পিছলাপোল গ্রামের আক্কাজ আলীর ছেলে মোকছেদ আলী এবং একই গ্রামের রেজাউল শেখের ছেলে কামাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কলারোয়া সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি ২০২/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদীপক্ষের অভিযোগ, বিরোধপূর্ণ জমির পূর্ব পাশে রাস্তা সংলগ্ন এলাকায় গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে ইট, বালু, সিমেন্ট ও রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এনে পাকা দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে জমির বর্তমান অবস্থা ও ভোগদখল নিয়ে নতুন করে বিরোধের আশঙ্কা দেখা দেয়।

বাদীপক্ষ আরও জানায়, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে নতুন স্থাপনা নির্মাণ করা হলে তাদের স্বত্ব ও ভোগদখল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ বিধি এবং ১৫১ ধারায় আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। আবেদনে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক প্রবেশ, নতুন স্থাপনা নির্মাণ, জমির প্রকৃতি ও আকৃতি পরিবর্তন এবং বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি না করার বিষয়ে আদালতের প্রতিকার চাওয়া হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পুলিশ চলে আসার পর আবারও নির্মাণকাজ শুরু করা হচ্ছে। এভাবে নির্মাণকাজ চলতে থাকায় আদালতের বিচারাধীন বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা করছেন তারা।

এদিকে, গত সোমবার বিকেলে এ বিষয়ে বিবাদী কামাল শেখ বলেন, “তারা আদালতের রায় নিয়ে এলে আমি তাদের জমি ছেড়ে দেব। আদালতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি। অন্যদিকে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাদীপক্ষ। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মামলার বাদী মোকছেদ আলী।

স্থানীয়দের মতে, জমি নিয়ে বিরোধের এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন