শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি; ৬ ডাকাত আটক, পিস্তল-প্রাইভেটকার উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে চার পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ একজনসহ আটক করা হয়েছে ছয় ডাকাতকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত।

সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি করছে একদল ডাকাত। সেসময় তার (এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান) নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের একটি প্রাইভেটকার থেকে গুলি বর্ষণ শুরু করে। জবাবে পুলিশও তখন গুলিবর্ষণ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ একজন ডাকাতসহ মোট ছয়জন ডাকাত সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ নাইন এমএম একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৭৭৪৬) ও এ্যাশ রংয়ের একটি প্রাইভেটকার। এ ঘটনায় তিনি (এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান), কলারোয়া থানা ওসি নাসির উদ্দিন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর আহত হয়েছেন।’

এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একুই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একুই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজিরআলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।
আটক গুলিবিদ্ধ ডাকাত যশোর সদরের ধলা মিয়ার পুত্র মিজানুর রহমান (৫০)কে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরাও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ‘ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরে ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের পুরো টিম নিয়ে অভিযান করা হয়। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।’

তিনি বলেন, ‘সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।’


একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ