বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে পৌর সদরের কলারোয়া বাজারস্থ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

(৩১শে অক্টোবর) শুক্রবার সকালে পৌর সদরের গোডাউন মোড় থেকে লিফলেট বিতরণ শুরু। এরপর উপজেলার মোড়, শহীদ মিনার মোড়, গরুহাট, মোড়, ডাকবাংলা মোড়, বাজারে চৌরাস্তা মোড়,ব্রীজের উপর, হাই স্কুল মোড়, রূপালী ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচার পত্র বিলি করেন।

তার সঙ্গে থাকা দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের শাখার নেতৃবৃন্দ।এ সময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক অধ্যক্ষ রইজ উদ্দিন বলেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি।

সারাদেশে ভোটের হাওয়া বইছে। জনগণের রাজনৈতিক দল হিসেবে একমাত্র বিএনপি তাদের ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে অবিচল ছিল। এ সময় প্রিয়নেতার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আশরাফ হোসেন,আব্দুল কাদেও বাচ্ছু,আব্দুর রকিব মোল্লা,এম এ হাকিম সবুজ,মীর রফিক,সালাউদ্দীন পারভেজ,আব্দুস সালাম দিলু,শওকাত,শাহীন,মাষ্টার কামরুল,গোলাম রসুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা