শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ১২০৬৮) নেতৃবৃন্দ। এ সময় সদ্য যোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার উপজেলা শিক্ষা অফিসে সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকনের নেতৃত্বে সৌজন্য মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মঈনুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি মহিলা রেশমা খাতুন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সহ-সভাপতি আছিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন, ইয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমামুর রহমান, হাফিজুর রহমান রাজিব, নবকুমার দাস, মৃত্তিকা দাস, চামেলী খাতুন, নাজমা পারভীন রিনা, আমিনুর রহমান সবুজ, কবিরুল ইসলাম বাচ্চু, সাজেদুর রহমান, রফিকুল ইসলাম জুয়েল, প্রসংকার নন্দী, আমিরুল ইসলাম, ফয়সাল আহমেদ, আশরাফুজ্জামান প্রমুখ।

মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা প্রাথমিক শিক্ষার গুণগত মান বিকাশে উপজেলা শিক্ষা অফিসারের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় নবাগত উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান সকলকে সাথে নিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ