বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত শিবিলের জন্মদিনে শিশুতোষ নানা প্রতিযোগিতা ও স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে প্রয়াত কাজী আওনাফ আতিফ শিবিলের ২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ‘সৃজন অন্বেষণ’ নামে শিশুতোষ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার মধ্যে ছিলো রচনা লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হামদ-নাত। একই অনুষ্ঠানে শিবিলের জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী। ‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা মেধাবী তরুণ কাজী আওনাফ আতিফ শিবিলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, শিবিলের মৃত্যুতে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। মেধাবী এই তরুণ এ দেশকে, সমাজকে সুন্দর আগামীর পথ দেখাতে পারতো। একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালো।

জন্মদিনের স্মরণ সভায় প্রয়াত শিবিলের স্মৃতিচারণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক ফারুক হোসেন রাজ, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

প্রয়াত শিবিলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। এর আগে প্রতিযোগিতায় ৬১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মৃত্যুবরণ করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন শিবিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা