বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু!

শফিকুর রহমান: কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা দুজন সহকারিও মৃদু বিদ্যুৎস্পৃষ্ট হন।

শনিবার (০৪ অক্টোবর) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আবুল খালেকের বাড়িতে লোহার গ্রিল লাগানোর সময় বৈদ্যুতিক শক সার্কিটের ঘটনা ঘটে।

নিহত ওয়েলডিং মিস্ত্রির নাম- আল মামুন গাজী(২৭)। সে কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-তাতীপাড়া গ্রামের জাহান আলী গাজীর ছোট পুত্র।
নিহত আল মামুন ইউনিয়ন জামায়াত যুব বিভাগের আমির ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায় আল মামুন বালিয়াডাঙ্গা বাজারের নিজের ওয়েল্ডিং দোকান থেকে তৈরিকৃত লোহার গ্রিল কাকডাঙ্গার মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লাগানোর সময় বিদ্যুৎষ্পৃষ্টের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তার ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে।

শনিবার বাদ মাগরিব নিজ বাসভবনে নিহতের জানাজা নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব