বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে সোমবার সাতক্ষীরায় কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

এ উপলক্ষে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭ টায় উপজেলা পৌর সদরে মডেল মসজিদের ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়া ড় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, শত শত মুসল্লী একরাম। জামায়াত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম।

এছাড়া কলারোয়া থানা মসজিদে, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ, নতুন বাজার মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদে, হাসপাতাল মসজিদ, ডাকবাংলা মসজিদ পোয়া বাজার মসজিদে ঈদুল ফিতরের জামাত জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দ আয়োজনে শামিল হয় ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা ঈদ জামাত পূর্ব বয়ানে মাহে রমজান এবং পরবর্তী ১১ মাসের আমল সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ এক মাস রোজা রেখে ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। আর মোনাজাতে সবার জন্য দোয়া করেছি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা