বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাদা পলিথিনের সেডে টমেটো চাষে সাফল্যের জোয়ার

জাহাঙ্গীর হোসেন : সাতক্ষীরার কলারোয়ায় সাদা পলিথিনের সেড ব্যবহার করে গ্রীষ্মকালীন টমেটো চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন চাষীরা। অসময়ের এই ফসল চাষ করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি স্থানীয় বাজার ও জাতীয় পর্যায়েও টমেটোর চাহিদা মেটাচ্ছেন। মাঠ থেকে সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টমেটো পাঠানো হচ্ছে। ফলে কৃষক, শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী—সবার জীবন-জীবিকায় এসেছে ইতিবাচক পরিবর্তন।

কলারোয়ার মাঠে এখন চোখে পড়ছে ভিন্ন দৃশ্য। উপরে সাদা পলিথিনের সেড, নিচে বেডে সারি সারি সবুজ টমেটো গাছ। দুই পাশে রয়েছে ড্রেন, যেখানে বর্ষার পানি জমে না এবং পোকামাকড়ের ক্ষতির আশঙ্কাও অনেক কম। ফলে টমেটো গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং ফলনও ভালো হচ্ছে। কৃষকরা বলছেন, পলিথিন ব্যবহারের ফলে বৃষ্টির পানি সরাসরি গাছে না পড়ায় গাছ রোগবালাই মুক্ত থাকে, যা টমেটো চাষকে আরও সহজ করেছে।

স্থানীয় চাষীরা জানিয়েছেন, গত বছর কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও এবছর ফলন ও দাম—দুটিই ভালো হওয়ায় তাদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। বাজারে অসময়ের টমেটোর চাহিদা বেশি থাকায় কেজি প্রতি দামও হাতের নাগালের বাইরে যাচ্ছে না, বরং কৃষকের হাতে ফিরছে মোটা অঙ্কের টাকা। এক চাষী বলেন, “এক বিঘা জমিতে চাষ করতে প্রায় দুই লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকার মতো। খরচ বাদ দিয়ে লাভ থাকে দ্বিগুণ।”

শুধু কৃষকরাই নয়, টমেটো ক্ষেতের শ্রমিকরাও উপকৃত হচ্ছেন। ক্ষেতের পরিচর্যা, আগাছা পরিষ্কার, টমেটো সংগ্রহ ও পরিবহন—সব মিলিয়ে প্রতিদিন অসংখ্য শ্রমিক কাজ করার সুযোগ পাচ্ছেন। অনেকেই বলছেন, এই মৌসুমী কাজ তাদের সংসারের আয় বাড়াতে সহায়তা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, এ বছর কলারোয়ায় ৯৩ হেক্টর জমিতে বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। এ জাতের টমেটো স্বাদে ভালো, বাজারে চাহিদা বেশি এবং সংরক্ষণযোগ্য হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। তিনি আরও বলেন, “চাষীদের মধ্যে এ আবাদ জনপ্রিয় হয়ে উঠছে। আগামী দিনে আরও বেশি জমি এই চাষের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।”

টমেটো চাষে লাভবান হয়ে অনেকেই নিচু জমি ভরাট করে নতুন করে খেত করার পরিকল্পনা নিচ্ছেন। কেউ কেউ মাছ চাষের পাশাপাশি একই জমিতে টমেটো চাষ করে দ্বিগুণ আয়ের স্বপ্নও দেখছেন।

সব মিলিয়ে বলা যায়, কলারোয়ায় সাদা পলিথিনের সেডে টমেটো চাষ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কৃষকরা লাভবান হচ্ছেন, শ্রমিকরা পাচ্ছেন কর্মসংস্থান আর বাজার পাচ্ছে নিরাপদ টমেটো। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে কলারোয়ার নাম গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে দেশের শীর্ষে চলে যাবে বলে আশা করছেন সবাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক