বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ আগষ্ট) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি স্কুলের পঠন-পাঠন ও সহ-শিক্ষা কার্যক্রমসহ স্কুলের পরিবেশকে সুন্দর রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি চলতি-২৬” শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিসহ সকল শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের মধ্য দিয়ে তাদেরকে গড়ে তুলতে শিক্ষক- কর্মচারীদের দায়িত্বে অবহেলা না করার আহবান জানান। স্কুলের সকল শিক্ষক- ছাত্র- ছাত্রী, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সচেতন মহলের সমন্বিত প্রচেষ্টায় স্কুলের সার্বিক ফলাফল ভাল করার আশাবাদ ব্যক্ত করেন।

স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, সালাম হোসেন, জাহাঙ্গীর আলম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন, আলমগীর হোসেন, সুবর্না রানী, নুরুননাহার সেতু, বদরুজ্জামান মারুফ, শুভংকার মজুমদার, সোহাগ হোসেন, অভিভাবক চঞ্চল হোসেন, সেলিম হোসেন, স্টাফ সাহিদা খাতুনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। ২০২৬’ শিক্ষা বর্ষে ওই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ১১৪ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা