শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নাথপুর দিঘিরকান্দা থেকে সেগুন ও মেহগনি গাছ ও জ্বালানী কাঠ চুরি!

জুলফিকার আলী : কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের নাথিপুর এতিমখানা দিঘিরকান্দা থেকে সেগুন ও মেহগনি গাছ ও গাছের ৪ মণ জ¦ালানি কাঠ চুরির অভিযোগ উঠেছে। ওই গাছের দায়িত্বে মালিক পক্ষ সোহাগ এ অভিযোগ তুলে ধরে বলেন-তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবু সাইদ বকুল নামে এক ব্যক্তিকে দৈনিক চুক্তিতে কর্মচারী হিসাবে গাছের গুড়ি দেখা শোনার নিয়োগ দেন। কিন্ত সে এর সুযোগ নিয়ে কাঠের গুড়ি বেশি করে স-মিলে নিয়ে যাওয়া সহ সেগুন কাঠ চুরি করে আত্নসাৎতের চেষ্টা করে। যা তিনি লোকমুখে জানতে পেরে স-মিলে গিয়ে সেই চুরি হওয়া সেগুন কাঠ উদ্ধার করেন। এনিয়ে ওই স-মিলে ব্যাপক বাকবিতান্ডাও হয়। এক পর্যায়ে মিলের মালিক রাজ্জাক সরদার এসে তা মিমাংসা করে দেন।

এবিষয়ে মিল মালিক জানান-বকুল লোক হিসাবে ভাল না। সে ঝামেলার লোক, তার নামে এলাকায় বহু অভিযোগ রয়েছে। আমার মিলে কাঠ সরিয়ে রাখা নিয়ে ঝামেলা হচ্ছিলো আমি এসে তা মিমাংসা করে দেই। এদিকে সোহাগ সাহেব আরো বলেন-পাচপোতা গ্রামে ভুমিহীনদের বরাদ্ধকৃত ৬৮ সেপ্টি কাঠও চুরি করে ওই বকুল। যার বাজার মূল্য প্রায় ১লাখ টাকা। যা ওই সময় ভুমিহীনদের কাঠ সাপলাই দিয়ে ছিলো বেলী গ্রামের আনছার আলী।

এঘটনায় সাতক্ষীরা আদালতে আবু সাইদ বকুলের বিরুদ্ধে সিআর-০৭/২৩ নং একটি মামলা চলমান রয়েছে। তিনি এসব ঘটনা জানার পরে বকুলকে তার কাজের দায়িত্ব থেকে বের করে দিয়েছেন। তিনি চুরি হওয়া কাঠ ও জ্বালানী উদ্ধারের জন্য থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত বকুলের ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল