বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উত্তর সোনাবাড়ীয়া স্বপ্নচূড়া’র অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- স্বপ্নচূড়া’র উপদেষ্টা ও ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন, মাওঃ মো. ফারুক হোসেন, মো. ওয়াজেদ আলী, মো. আনছার সরদার, মো. ওসমান সরদার। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- মো. সাহাবুদ্দীন ও মো. ইয়াছিন আলী। এছাড়াও স্বপ্নচূড়া’র বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি রমজানে নানা কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে- অসহায় বিধবা ও এতিমদের মাঝে ইফতার বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান।

সভা সঞ্চালনায় ছিলেন- মো. ইমামুল হোসেন।

উল্লেখ্য, স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও সেবামূলক সংস্থা। ইতোমধ্যে সংগঠনটি নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের মাঝে আস্থা, ভরসা ও ভালোবাসার স্বপ্ন সারথি হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা