শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার ক্যাশিয়ারখ্যাত ঘাট হাসান জমি দখল মামলায় গ্রেপ্তার

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া থানার ক্যাশিয়ার ঘাট হাসান (৪৫)কে জমি দখল মামলায় আটক করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসান আলী কলারোয়া উপজেলার দমদম বাজার এলাকার মৃত বাবর আলীর ছেলে।

এছাড়া এ মামলার অন্য আসামীরা হলেন- আটক হওয়া ঘাট হাসানের ছেলে রায়হান (২৪) ও চিড়াঘাট গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আনারুল ইসলাম (৫৮)।

তাদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং- ০২/১৫৫। তাং- ০১/০৯/২৫

মামলার বাদী কেড়াগাছি গাড়াখালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাফরুল্লাহ শান্টু জানান, ২০১৭ সালে তিনি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের চিড়াঘাট মৌজায় নজরুল সাহেবের ইটভাটার দক্ষিণ পার্শ্বে আনারুলের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। দলিল অনুযায়ী প্রাচীর নির্মাণ করে তিনি দীর্ঘদিন জমিটি ভোগদখল করে আসছিলেন। একই বিক্রেতার নিকট থেকে হাসান বাকি অংশ জমি ক্রয় করে। হাসান পরে জমি কিনলেও শান্টুর আগে ক্রয়কৃত জমি হাসান আওয়ামী লীগের দলীয় প্রভাবে দখল করে নেয়।

মামলা সুত্রে জানা যায়, পরে জমি কিনে ২০২৩ সালে ঘাট হাসান মূল সড়কসংলগ্ন জমির অংশ জোরপূর্বক দখল করে নেয় এবং শান্টুকে পেছনের অংশ বুঝিয়ে দেয়। এ সময় বাদী মালয়েশিয়ায় কর্মরত থাকায় তার বাবা থানায় অভিযোগ করলে তৎকালীন প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকতেন বলে তাদের যোগসাজশে সেই অভিযোগ তুলে নেওযায়। এমনকি বাদীর বাবা ও চাচাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করা হয়। পরবর্তিতে শান্টুর বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে মিমাংসা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে- দেশে ফিরে জাফরুল্লাহ শান্টু থানায় মামলা করলে সোমবার পুলিশ হাসানকে আটক করে। হাসান দীর্ঘ ১২ বছর ধরে কলারোয়া থানা এলাকায় দালালী করে বিরোধীদলীয় নেতাকর্মীদের নিকট থেকে অবৈধভাবে অর্থ নিতেন।

তাছাড়া এই হাসান সীমান্ত এলাকায় বসবাসকৃত চোরাকারবারিদের কাছ থেকে থানার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে কোটিপতি বনে গেছেন। টাকার গরমে তিনি ধরাকে সরাজ্ঞান করে মানুষকে হয়রানী করতেন। করতেন নির্যাতনও।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান- মঙ্গলবার (আজ) সকালে হাসানকে জমি দখল মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

হাসান সম্পর্কে বিগতদিনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার উপযুক্ত শাস্তি চায় কলারোয়াসী।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক