শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আনারুলের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী বিকু মল্লিক

সাব্বির হোসেন: সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’র সহযোগী সংবাদ মাধ্যম ‘কলারোয়া নিউজে’ সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আনারুলের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক।

কলারোয়া নিউজের অফিসিয়াল ফেসবুক পেইজে “প্রতিবন্ধী আনারুলের কষ্ট, দেখার কেউ নেই!” শিরোনামে বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪) সন্ধ্যায় একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টি গোচর হয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের সন্তান শরিফুল ইসলাম বিকু মল্লিকের। সংবাদটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে রাতেই দিলেন সহযোগিতার আশ্বাস। পরদিন শুক্রবার (২৮ জুন) দুপুরের আগেই পৌছে দিলেন আশ্বাস দেয়া অর্থ সহায়তাও।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের প্রতিবন্ধী আনারুল ইসলাম। জন্মগতভাবে তার একটি পা সম্পূর্ণ অচল। আরেকটি পা প্রায় বিকলঙ্গ। হাটতে পারেন না। ক্রাস দিয়ে চলতে হয়। তবু ভিক্ষাবৃত্তি বেছে নেননি তিনি। ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা হিসেবে জীবন সংগ্রামে যুদ্ধ করে সংসার চালান কোনমতে। মূলত তিনি মোটর চালিত ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করতেন। সম্প্রতি তার ভ্যানটির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় পড়েন চরম দুর্ভোগে। নিচের চলাফেরা তো দূরের কথা ঝালমুড়ির ছোট্ট ব্যবসাও বন্ধ হয়ে যাওয়ায় সংসারের ঘানি টানতে হিমশিম খাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে প্রতিবন্ধি আনারুলের জরাজীর্ন বাড়িতে বৃহষ্পতিবার (২৭ জুন) ছুটে কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন, ব্যবসায়ী জনি, তুহিন, মোস্তফা, সাগর ও তারেক। নিজেদের যতসামান্য অর্থ সহযোগিতা করেন অসহায় আনারুলকে। তাৎক্ষনিক সম্মিলিত প্রচেষ্টার সহায়তার আবেদন জানিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে সেটা প্রকাশ করেন কলারোয়া নিউজে। প্রতিবেদনে অসহায় আনারুল জানান, তার মোটর ভ্যানের ৪টি ব্যাটারি পরিবর্তন করতে ২৪ হাজার টাকার প্রয়োজন।

বৃহষ্পতিবার সন্ধ্যার পর সেই ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাতেই প্রতিবন্ধী আনারুলের পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করে ম্যাসেজ পাঠান আমেরিকায় অবস্থানরত প্রবাসী কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের কৃতি সন্তান শরিফুল ইসলাম বিকু মল্লিক নামের এক যুবক।

নিজে উদ্যোগি হয়ে প্রতিশ্রুতি দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাত পেরিয়ে পরদিন শুক্রবার (২৮ জুন, ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১১টার দিকে আমেরিকা প্রবাসী বিকু মল্লিক তার কয়েকজন প্রতিনিধির মাধ্যমে প্রতিবন্ধী আনারুল ইসলামের হাতে নগদ ২৪ হাজার টাকা পৌঁছে দেন।
সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা রুবেল মল্লিক, চন্দনপুর ইউনিয়ন আওয়াামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হারুনর রশীদ ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন।

পরে আবেগে আপ্লুত হয়ে অসহায় প্রতিবন্ধি আনারুল ইসলাম জানান, ‘হঠাৎই আল্লাহ যেনো মানুষরূপী ফেরেশতা পাঠিয়ে আমাকে সাহায্য করিয়েছেন। আমি উনাদের মঙ্গল কামনা করি।’

প্রভাষক আরিফ মাহমুদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান