বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদক ও জুয়ামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বই ও খেলাধুলার বিকল্প নেই : সেজুঁতি এমপি

সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাবাদিক মীর জাকির হোসেনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফ, বিধান চন্দ্র সাধু, সদস্য সাংবাদিক আব্দুল জাতীয় দলের সাবেক ডিফেন্ডার উদয় সাধু প্রমুখ।

খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী লাভ করেন।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সহকারী রেফারী শেখ হাবিবুর রহমান হাবিব, মো. আসাদুল ইসলাম।

খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তালা সদরের শাওন, সেরা গোলা দাতা তালা সদরের আলী হাসান।

ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক জাহাঙ্গীর হাসান ও প্রধান শিক্ষক রেহেনা আক্তার।

খেলায় প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের যুবকরা আগামী দিনের ভবিষৎ। সেই সাথে মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।

খেলা শেষে প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি ঐচ্ছিক ফান্ড থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ ও গাছের চারা বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর