সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়ায় ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টর ( বালক অনুর্ধ -১৭) উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় জয়নগর ইউনিয়ন পরিষদ একাদশ লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

রবিবার( ১৫ মে) সকাল ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহসান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলর জি,এম শফিউল আলম, ক্রীড়া ব্যক্তিত্ব দিলীপ ঘোষ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ইউএনও অফিস স্টাফ আব্দুল মান্নানসহ সূধিজন ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, সাজু হালদার, রুহুল আমিন ও মাসুদ পাভেজ মিলন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। একই মাঠে বিকাল ৩ টায় দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ সহ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ একাদশের দল অনুষ্ঠিতব্য খেলায় অংশগ্রহন করবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা