মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে ২১০ রোগীর চক্ষু চিকিৎসা

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছেন।

বুধবার( ৮ জুন) কলারোয়া ব্র্যাক অফিস চত্বরে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ক্যাম্পের সেবা কার্যক্রম চলমান ছিলো।

ব্র্যাক অফিসের ক্যাম্প অর্গানাইজার মাহবুব রহমান জানান, জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় “সাইটসেভার্স”র অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের( শিরোমনি) অভিজ্ঞ চিকিৎসক অপূর্ব রায়ের নেতৃত্বে ওই চক্ষুসেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্প থেকে বিনামূল্যে ২১০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছেন। এর মধ্যে চোখের ছানি অপারেশন করবেন পুরুষ-১৫ ও মহিলা-২৫ জন। এ ছাড়া অতি দরিদ্র-৫ জন রোগী বিনামূল্যে ছানি অপারেশন করার সুযোগ পেয়েছেন বলে জানা যায়।

কতৃপক্ষ জানান, ব্র্যাক’র আয়োজনে রোগীদের সেবাদানে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন কলারোয়া ব্র্যাক’র এলাকা ব্যবস্থাপক রোকোনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেব্’ার আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন

সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ